বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩৩ বছর পরে বরিশাল-২ আসনে আবারও এমপি রাশেদ খান মেনন

৩৩ বছর পরে বরিশাল-২ আসনে আবারও এমপি রাশেদ খান মেনন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ মহান মুক্তিযুদ্ধের সংগঠক,ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন দীর্ঘ ৩৩ বছর পরে বরিশাল-২ আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে সর্বশেষ তিনি ১৯৯১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তবে দীর্ঘ এ সময়ে বরিশাল-২ আসন (বাবুগঞ্জ-উজিরপুর) যেমন পুর্ণবিন্যাস হয়ে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসন হয়েছে, তেমনী প্রতীক বদলে তাকে এ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হতে হয়েছে। বর্তমানে বরিশাল-২ আসনে তার নিজ উপজেলা বাবুগঞ্জ নেই, সেখানে উজিরপুরের সঙ্গে বানারীপাড়া যুক্ত হয়েছে।

১৯৭৯ ও ৯১ সালে তিনি বরিশাল-২ (বাবুগঞ্জ-উজিরপুর) আসনে তার নিজ দলের হাতুড়ি প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে ১৯৯৬ সালে জাতীয় পার্টির প্রার্থী গোলাম ফারুক অভি ও ২০০১ সালে বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেন আলালের কাছে তিনি হেরে যান। এরপর তিনি আর এ আসনমুখো হননি ।

২০০৮,১৪ ও ১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজ দলের হাতুড়ি প্রতীক রেখে নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটে টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন মন্ত্রনালয়ে মন্ত্রীর দায়িত্ব পালণ করা রাশেদ খান মেনন সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকা ছেড়ে তার সেই পুরনো বরিশাল-২ আসনে আবারও ফিরে এসে নৌকা প্রতীক নিয়ে লড়াই করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুসহ ৪ প্রার্থীকে হারিয়ে ৯০ হাজার ৭৭৮ ভোটের বিশাল ব্যবধানে ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হেভিওয়েট এ জাতীয় নেতার নেতৃত্বে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা উন্নত-সমৃদ্ধ স্মার্ট উপজেলায় রূপান্তর হবে এ প্রত্যাশা এখন নির্বাচনী এলাকার নেতা-কর্মীসহ আপামর জনতার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯