বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৭ জানুয়ারি সরকারকে লালকার্ড দেখিয়েছে জনগণ: রিজভী

৭ জানুয়ারি সরকারকে লালকার্ড দেখিয়েছে জনগণ: রিজভী

অনুসন্ধান ডেস্ক:: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশ-বিদেশের গণতন্ত্রকামীরা ২০১৪, ২০১৮ ও গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে ধিক্কার জানাচ্ছে। ৭ জানুয়ারি লালকার্ড দেখিয়ে জনগণ রেফারির ভূমিকা নিয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরাও বলছেন প্রহসনের নির্বাচন।’

রোববার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘বাংলাদেশের বড় রাজনৈতিক দলের (বিএনপির) কার্যালয় আইনশৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করে দমন-পীড়নের মধ্য দিয়ে একতরফা নির্বাচন করেছে। ৭ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শংকায় রয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে, বিএনপি কারও দিকে তাকিয়ে নেই। বিদেশি শক্তিতে উদ্বুদ্ধ হয়ে সরকার আহ্লাদিত। শেখ হাসিনা তার অস্তিত্ব আধিপত্যবাদীদের কাছে বিলীন করে দিয়েছে। নিরাপদ প্রস্থানের পথও সংকুচিত হওয়ায় নতজানু নীতি অবলম্বন করেছে সরকার।’

সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী- এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের ভ্রুক্ষেপ নেই। যুদ্ধের ওপর দায় চাপিয়ে সরকারপ্রধান নিত্যপণ্যের দাম বাড়ানোর অজুহাত দিচ্ছেন। সরকারের মহাদুর্নীতি ও পাচারের কারণেই দেশের অর্থনীতিতে ধাক্কা আসছে।’ এসময় নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও পুলিশি নির্যাতনের অভিযোগ করেন রিজভী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯