মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘স্বামীর সঙ্গে চেহারা মিল হওয়ায়’ শিশুসন্তানকে হত্যা করলেন মা!

‘স্বামীর সঙ্গে চেহারা মিল হওয়ায়’ শিশুসন্তানকে হত্যা করলেন মা!

অনুসন্ধান ডেস্ক: শিশুসন্তানকে হত্যার ঘটনায় ভারতে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই নারীর নাম সূচনা শেঠ। তিনি বেঙ্গালুরুর স্টার্টআপ সিইও। গত ৭ জানুয়ারি নিজের চার বছরের ছেলেকে হত্যার অভিযোগ ওঠে সূচনার বিরুদ্ধে। অভিযোগ, তিনি গোয়ার একটি অ্যাপার্টমেন্টে ছেলেকে খুন করে লাশ সুটকেসে ভরে ট্যাক্সি নিয়ে বেঙ্গালুরু রওনা হন। ঘটনা জানাজানি হওয়ার পর কর্নাটকের চিত্রদুর্গে তাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সূচনা শেঠকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যার আগে ঘুমপাড়ানি গান গেয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছিলেন সূচনা। ছেলে ঘুমিয়ে গেলে তার মুখে বালিশ চেপে ধরে খুন করা হয়।এছাড়া সূচনা যে সুটকেসে তার শিশুসন্তানের লাশ ভরে নিয়ে গোয়া থেকে বেঙ্গালুরু গিয়েছিলেন, সেখান থেকে একটি টিস্যু পেপার উদ্ধার করেছে পুলিশ। সেই টিস্যুতে আইলাইনার দিয়ে লেখা ছিল পাঁচটি লাইন। সেখানে নিজের বিষাক্ত দাম্পত্য এবং স্বামীর ওপর রাগের কথা লিখেছিলেন সূচনা। তবে টিস্যুতে ঠিক কী কী লেখা ছিল, তা পুলিশ প্রকাশ করেনি।

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, ওই রাতে সন্তানকে ওষুধও খাওয়ানো হয়েছিল। ঘর থেকে কাফ সিরাপের খালি দুটি বোতল উদ্ধার করা হয়েছে। অ্যাপার্টমেন্টের এক প্রহরী জানিয়েছেন, তাকে দিয়ে একটি ওষুধের বোতল কিনিয়েছিলেন সূচনা। ফলে খুনের বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক আদালতে সূচনার সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। আদালত নির্দেশ দিয়েছিল, প্রতি রোববার ছেলের সঙ্গে দেখা করতে পারবেন সূচনার স্বামী। আদালতের এ নির্দেশ সূচনা মেনে নিতে পারেননি।তার ছেলের সঙ্গে স্বামীর মুখের মিলও ছিল অনেক। ঘনিষ্ঠ মহলে সূচনা দাবি করতেন, ছেলেকে দেখলে স্বামীর কথা মনে পড়ে যায় তার। সূচনার অভিযোগ, স্বামী ছেলেকে নিজের মতো করে তৈরি করছেন। নিজের গুণ ছেলের মধ্যে সঞ্চারিত করতে চাইছেন। আর এসব কারণেই ছেলেকে খুনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯