বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: সাবেকমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
জাপা সূত্র জানায়, বুধবার দলটির বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন পার্টির নেতাকর্মীরা। দলের ভিতর স্বেচ্ছাচারিতায, মনোনয়ন বানিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে নেতাকর্মী চেয়ারম্যান ও মহাসচিবের অপসারণ দাবি করেন। এসব ঘটনায় কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদপদবী থেকে আজ অব্যাহতি দেওয়া হয়েছে।