বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: একতরফা প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ মিছিলের আগের সমাবেশ শুরু হয়েছে।
বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ। সমাবেশে বক্তারা বলেন, সরকার যে নির্বাচন করেছে এটা কোনো নির্বাচন নয়। এই প্রহসনের নির্বাচন আমরা মানি না। জনগণ এই নির্বাচন মানে না। অতি দ্রুত সরকারকে এ নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে আরেকটি নির্বাচন করতে হবে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।