মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। দায়িত্ব নেওয়ার দুই বছরের কম সময় আগে পদ ছাড়লেন তিনি। চলতি বছর ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন-নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মাঝামাঝি ইউরোপীয় এ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে মন্ত্রীসভায় বড় ধরনের রদবদল করতে পারেন ম্যাক্রোঁ। যার জন্যই বোর্ন পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সোমবার (৮ জানুয়ারি) দেখা করার পর প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগপত্র জমা দেন। বিবৃতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বোর্নের প্রশংসা করে বলেছেন, ‘ক্ষমতায় থাকাকালীন বোর্ন তার সাহসিকতা, প্রতিশ্রুতি এবং দৃঢ়তা বজায় রেখে কাজ করেছেন।’

এলিজাবেথ বোর্নকে ২০২২ সালের মে মাসে ফরাসি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়। এলিজাবেথ বোর্ন ছিলেন ফরাসি ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এলিজাবেথের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে জন্য এগিয়ে আছেন ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল এবং ৩৭ বছর বয়সী প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯