বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্ত্রীকে নৌকার এজেন্ট করায় বিবাদ: ধস্তাধস্তিতে স্বামী নিহত

স্ত্রীকে নৌকার এজেন্ট করায় বিবাদ: ধস্তাধস্তিতে স্বামী নিহত

অনুসন্ধান ডেস্ক:: বরগুনার পাথরঘাটায় স্ত্রী নৌকার এজেন্ট হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, ধস্তাধস্তির একপর্যায়ে আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফের স্ত্রী রাহিমা বেগম, শাশুড়ি পারভীন বেগম, শশুর হানিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আরিফ কাকচিড়া ইউনিয়নের কামারহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে। আরিফ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং শশুর বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।

স্ত্রী রাহিমা বলেন, পাথরঘাটা পৌরসভার সুবর্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলাম। তিনি ভোট দিয়ে আমাকে কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে আমি কেন এজেন্ট ছিলাম এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হলে হঠাৎ মারা যাযন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, দুপুরের দিকে হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। একপর্যায়ে নিহতের শশুর ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ ও তার স্ত্রী পারভিনও‌ তর্কে লিপ্ত হয়। পরে উভয়ের মধ্যে ধস্তাধস্তিতে নিহত হয় আরিফ।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে আটক করা হয়েছে। স্ত্রী রহিমা বেগমের তথ্যমতে নৌকার এজেন্ট হওয়াতে মারধরের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, শশুর হানিফকে ভোট কেন্দ্র থেকে এবং স্ত্রী ও শাশুড়িকে বাড়ি থেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯