বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
রিয়াজ মোর্শেদ :: ঝালকাঠি ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি ঝালকাঠি কর্তৃক আয়োজিত কালেক্টরেট স্কুলে শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগদান করেন। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ভাষণ, এবং জীবনী নিয়ে আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহির আলী, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, প্রমূখ।