বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেঘনায় কার্গোর ধাক্কায় সুন্দরবন-১৬ লঞ্চের তলায় ফাটল, নারী নিখোঁজ

মেঘনায় কার্গোর ধাক্কায় সুন্দরবন-১৬ লঞ্চের তলায় ফাটল, নারী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। এতে এক নারী যাত্রী নিখোঁজ এবং আরেক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন এবং একজন নিখোঁজ হন।

ধাক্কা দেওয়া কর্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। আর এক পুরুষ যাত্রী আহত হয়েছেন। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, তারা লঞ্চটি নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় নোঙর করিয়েছেন।

এর মধ্যে রাত ৪টার দিকে এমভি সুন্দরবন-১৫ দুর্ঘটনা কবলিত লঞ্চের ডেক এবং প্রথম শ্রেণির ২৫০ যাত্রীকে বরিশালে নিয়ে গেছে। এ লঞ্চের সুপারভাইজার দুলাল জানান, সকাল ৮টায় তারা বরিশাল লঞ্চঘাট গিয়ে পৌঁছান। এমবি সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুছ জানান, লঞ্চের কেবিনসহ বাকি প্রায় ২৫০ যাত্রীকে নিয়ে সকাল ৮টার পর তারা বরিশালের উদ্দেশে ছেড়ে গেছেন। চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার পর থেকে যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে। নিখোঁজ এবং আহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯