শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির তিন শতাধিক নেতাকর্মী

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির তিন শতাধিক নেতাকর্মী

অনুসন্ধান ডেস্ক:: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকারের নেতৃত্বে দলটির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার।

গতকাল মঙ্গলবার বিকেলে থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের সমর্থনে নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের বিষয়ে রমনা মডেল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান দেখতে পেয়ে আমি আশ্চার্য হয়েছি। যেহেতু বিএনপি নির্বাচনে আসেনি, তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়ে বরণ করে নিয়েছি।’ মো. জাকির হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী সরকার, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯