বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

বরিশালে প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বরিশালে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে লোক আসছে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে।পোস্টার-ব্যানারসহ নৌকা মার্কার প্রচারের বিভিন্ন উপকরণ নিয়ে নানা রঙের পোশাকে বর্ণিল মিছিল নিয়ে তারা হাজির হচ্ছেন নগরীর বিখ্যাত এই উদ্যানে। নৌকা আর জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছেন নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুক্রবার দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে বিকাল পৌনে ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থলে যাবেন এবং সেখানে বক্তব্য দেবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মাঠে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা নগরীজুড়ে উৎসব বিরাজ করছে। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত। আজ বরিশালের এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সরকারপ্রধান। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা থাকবে এতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯