বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের

নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের

অনুসন্ধান ডেস্ক: ৭ জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে নির্বাচন বর্জনের পক্ষে দলটির গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, অবৈধ স্বৈরাচার সরকার তাদের গোলাম নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারির নির্বাচন করার পাঁয়তারা করছে। দেশের বেশিরভাগ মানুষ এই প্রহসনের নির্বাচন মানে না। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ৭ তারিখের নির্বাচনে দেশবাসী অংশ নেবে না।

আমরাও সেই নির্দেশনা মোতাবেক ভোট দিতে যাব না। গণমানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। সাধারণ মানুষের কাছে গণসংযোগ করছি। আমরা এই প্রহসনের নির্বাচন থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানাই।

৭ জানুয়ারি নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে উল্লেখ করে সমাবেশে যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকি বলেন, ‘মানুষের ইচ্ছাকে অগ্রাহ্য করে এই সরকার একটি পাতানো সাজানো নির্বাচন করতে যাচ্ছে।দেশের মানুষ এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী ৭ তারিখ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

এরপরও যদি নির্বাচন করার চেষ্টা করা হয় তাহলে পির সাহেব চরমোনাইয়ের সৈনিকরা নির্বাচন প্রতিরোধ করার জন্য যা যা করা প্রয়োজন, তাই করবে। তিনি বলেন, আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই, এই পাতানো নির্বাচনে কেউ অংশ নেবেন না। যারা এই নির্বাচনে ভোট দিতে যাবেন তারা দেশের শত্রু এবং মানবতার শত্রু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯