শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন পীর সাহেব চরমোনাই

আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন পীর সাহেব চরমোনাই

আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩দিনব্যাপী মাহফিলের। গত ২৬ ফেব্রুয়ারী বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে আজ ২৯ ফেব্রুয়ারী সকাল ৮.৩০টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লীদের এ মিলনমেলা।

সমাপনী অধিবেশনের বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, সাম্প্রতিক ভারতে মুসলিম নির্যাতনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মোদী সরকার খুব বেড়ে গেছে, তার জানা নেই এই ভূ-খন্ড মুসলমানদের। কালের আবর্তে এখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। পীর সাহেব চরমোনাই নরেন্দ্রমোদীকে দ্রুততম সময়ের মধ্যে মুসলিম নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষে নেয়ার এবং ইসলামের স্বর্ণোজ্জল ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান জানান।

পাশাপাশি আগামী ৪ঠা মার্চ বুধবার রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ এবং ৬মার্চ শুক্রবার দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯