বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইনু ভাইও নৌকায় চড়েছেন, দোল খেয়ে যেন পড়ে না যায়: প্রধানমন্ত্রী

ইনু ভাইও নৌকায় চড়েছেন, দোল খেয়ে যেন পড়ে না যায়: প্রধানমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: কুষ্টিয়ার নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ইনু ভাইও নৌকায় চড়েছেন। নৌকা যেন দোল খেয়ে পড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কুষ্টিয়ার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন দলটির সভাপতি শেখ হাসিনা। এ দিন ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, বরগুনা ও রাঙ্গামাটি জেলার জনসভায়ও বক্তব্য দেন তিনি।

নির্বাচন ঠেকানোর নামে বিএনপি ভয়ংকর রূপ নিয়ে নেমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে তারা। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। মনুষ্যত্ব থাকলে এই ঘটনা ঘটাতে পারে না। বিএনপির নেতা কে? দুজনই সাজাপ্রাপ্ত।খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, তারপরও তার শারীরিক অবস্থা বিবেচনা করে এবং তার বোন-ভাই রিকুয়েস্ট করার পর সাজা স্থগিত করে বাড়িতে থাকতে দিয়েছি। খালেদা জিয়া ও তারেক জিয়া গ্রেনেড হামলা, কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা, গুলি করে আমাকে মারতে চেয়েছিল। তারপরও তার জন্য এটুকু মানবিকতা দেখিয়েছি।

শেখ হাসিনা আরও বলেন, তার ছেলে হাওয়া ভবন খুলে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বহু নেতাকর্মীকে তারা হত্যা করেছে। আর কোনদিন রাজনীতি না করার মুচলেকা দিয়ে এখন বিদেশ থেকে হুকুম দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। যারা হুকুম পালন করছে তারাই পাপের ভাগিদার হবে। তারেক রহমান বিদেশে জুয়া খেলে ভালোই আছে। বিএনপি নেতারা কার জন্য নাচেন? ও তো দেশেই আসে না। এমনকি মা মরো মরো, তবুও দেশে আসে না। এত সাহস থাকলে দেশে এসে দেখুক না। দেশের মানুষ এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯