বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্ত্রীর মৃত্যুর দিনেও নির্বাচনী জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্ত্রীর মৃত্যুর দিনেও নির্বাচনী জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: স্ত্রীর মৃত্যুর দিনেও নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট কলবাড়ি এলাকায় নৌকার সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি।

এর আগে ভোরে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় প্রতিমন্ত্রীর স্ত্রী লায়লা শামীম আরা (৬৯) মারা যান। এক সন্তানের জননী লায়লা শামীম লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ ঢাকায় আনার পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

জনসভায় যোগ দিয়ে জাহিদ ফারুক বলেন, ‌‘আপনারা জানেন, ভোরে ভারতের চেন্নাইতে আমার স্ত্রী মারা গেছেন। সেখান থেকে মরদেহ আনার চেষ্টা চলছে, আমার ছেলে সেখানে রয়েছে। আমি বক্তৃতা দেওয়ার পর্যায়ে নেই; তারপরেও এসেছি।কারণ আগে দুইবার এ জনসভা বাতিল হয়েছে, আজ বাতিল করা হলে আপনারা ভুল বুঝতেন।’ ‘এত কষ্টের মাঝেও আমি আমার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আপনাদের সঙ্গে যদি কথা না বলি, তাহলে প্রধানমন্ত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করা হয় না।’

আওয়ামী লীগের মনোনীত এ প্রার্থী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। এর আগেও মনোনয়ন দিয়েছেন। এমপি হয়েছি, মন্ত্রী করেছেন। আমি বলেছিলাম, ভোলা থেকে গ্যাস আনবো। আনতে পারি নাই বিভিন্ন টেকনিক্যাল কারণে। তবে ভোলা থেকে গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বরিশালে গ্যাস আসবে। গ্যাস এলে শিল্প কারখানা গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বরিশাল সদর উপজেলার লামছরিতে ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে একশ থেকে দেড়শ শিল্প কারখানা গড়ে উঠবে। সেখানে চাকরি পাবে আপনার ছেলে-মেয়েরাই। আপনারা যদি অন্য কাউকে এমপি বানান, তাহলে এগুলো সব থমকে যাবে।

২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরিশাল আসবেন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কেন বরিশালকে সিলেক্ট করেছেন? আমি মনে করি, আমার ওপর তার আস্থা রয়েছে বলেই, তিনি বরিশালে নির্বাচনী প্রচার সভা করবেন। আমি চাই, বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারণ্য হোক। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করতে চাই। বাংলাদেশের যদি উন্নয়ন চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদের সভাপতিত্বে জনসভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, কে বি এস আহম্মেদ কবীর, এ আনিস উদ্দীন আহমেদ শহীদ, টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান বক্তব্য দেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা বলরাম পোদ্দার ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯