বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেখ হাসিনার সফর দক্ষিণাঞ্চলে বাড়াবে ‘নৌকা’র গতি

শেখ হাসিনার সফর দক্ষিণাঞ্চলে বাড়াবে ‘নৌকা’র গতি

অনুসন্ধান ডেস্ক:: সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি সরাসরি দেশের বিভিন্ন জেলা সফর করবেন এবং ভার্চ্যুয়ালি বিভিন্ন জেলায় সংযুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফর করে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি। নির্বাচনের আগ মুহূর্তে তার এ আগমন ঘিরে বরিশাল বিভাগজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সেইসঙ্গে দলের মনোনীত নৌকার প্রার্থীরাও আনন্দে উদ্বেলিত। প্রার্থীরা মনে করছেন, নৌকার মূল মাঝি শেখ হাসিনার আগমন এ অঞ্চলে আওয়ামী লীগের প্রতীকের পক্ষে গণ জোয়ারের সৃষ্টি করবে এবং নৌকার প্রার্থীরাই বিপুল ভোটে বিজয়ী হবেন।

বরিশাল-৬ আসনে নৌকার প্রার্থী আবদুল হাফিজ মল্লিক বলেন, নেত্রী আসছেন, এটিই আমাদের জন্য খুশির সংবাদ। নেত্রীর একটি ভিশন নির্বাচনকে প্রতিযোগিতামূলক করা। আর সেই পয়েন্ট অব ভিউ থেকে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের নাও ওঠাতে পারেন।

তিনি বলেন, নেত্রীর আগমনে নৌকার পক্ষে সবাই উদ্বুদ্ধ হবেন। নৌকার প্রধান মাঝি তিনি। নেত্রী নৌকার বাইরে কিছু বলবেন না। তিনি নৌকার কথাই বলবেন, স্বতন্ত্রের কথা বলবেন না। আর এতে নৌকার লোক ও ভোটাররা আরও উদ্বুদ্ধ হবেন এবং আরও স্পিডে চলবেন। ফলে বাকি সবাই এমনিতেই আরও পিছিয়ে যাবেন।

তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার বিরোধিতা করতে পারেন না, কারণ নৌকা মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই নৌকা। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। যারা বিরোধিতা করছেন, নৈতিকভাবে আগেই তারা পরাজিত।

এদিকে নির্বাচনী সভা মঞ্চে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিত থাকা নিয়ে এরইমধ্যে আপত্তি তুলেছেন বরিশাল-৫ (সদর) আসনের নৌকার প্রার্থীর পক্ষের নেতারা। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হওয়া এবং আপত্তিকর মন্তব্য করায় ২০ ডিসেম্বরের বৈঠকে ওই দু্ই নেতার বিষয়ে আপত্তি তোলা হয়েছে।

যদিও বরিশাল-২ আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, জেলার সভাপতি-সম্পাদকসহ উজিরপুর ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা তাকে ভালোভাবে গ্রহণ করেছেন এবং তারা নৌকার পক্ষে নির্বাচনী কাজ পরিচালনা করছেন।

বিশেষ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েও তার পাশেই রয়েছেন। অসুস্থ থেকেও তিনি বিভিন্ন সভায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। জয়ের বিষয়ে আশাবাদী এ প্রার্থী বলেন, ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরিশালে আসছেন নির্বাচনী প্রচারণায়। এতে ঢেউ তো অবশ্যই নৌকার পক্ষে উঠবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯