বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘বরিশালে শেখ হাসিনার সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটবে’

‘বরিশালে শেখ হাসিনার সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটবে’

অনুসন্ধান ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বরিশালের সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটনো হবে বলে জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

বঙ্গবন্ধুর ভাগনে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র এ সদস্য আরও বলেন, দক্ষিণাঞ্চলে আমরা ছিলাম অবহেলিত, কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি ক্ষমতায় আসার পর সেই পদ্মাসেতু থেকে কুয়াকাটা পর্যন্ত কোথাও কোনো উন্নয়ন বাকি নেই। আর তাই এ অঞ্চলের জনগণ তাকে অভ্যর্থনা জানাবে এবং তার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।

এ বিষয়ে বরিশাল সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক বলেন, আজ আমরা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সঙ্গে প্রাথমিক বৈঠক করেছি। আগামী শনিবার বিভিন্ন জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে বসে কীভাবে কি কার্যক্রম গ্রহণ করবো সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশালে আসছেন জানিয়ে তিনি বলেন, আমাদের এ সরকারের আমলে দক্ষিণাঞ্চলে কি কি উন্নয়ন হয়েছেন সে বিষয়ে যেমন তিনি বলবেন, তেমনি নৌকার প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন এটাই তার মুখ্য উদ্দেশ্য।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন। ওইদিন বিকেল ৩টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বক্তব্য দেবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার এ আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন।

এ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউসে এক আলোচনায় বসেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। যার মধ্যে ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর সভাপতি একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমসহ অন্যান্য নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯