বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইমরান খানের ঘনিষ্ঠ পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী গ্রেফতার

ইমরান খানের ঘনিষ্ঠ পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক:: দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ও তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী। পাকিস্তান সরকারের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) শীর্ষ নির্বাহী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাটের স্বাক্ষরিত পরোয়ানার ভিত্তিতে শনিবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে ফাওয়াদকে গ্রেফতার করা হয়েছে।

ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই ফাওয়াদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে— আমরা এখনও জানি না। তবে ন্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ইমরান খান নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় চাকরি প্রদানের বিনিময়ে কয়েক জনের কাছ থেকে এ অর্থ গ্রহণ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, পিটিআইয়ের অন্যতম জেষ্ঠ্য নেতা ফাওয়াদ চৌধুরী দলের চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু চলতি বছর ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানের গ্রেফতার হওয়া এবং তার জেরে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেনানিবাস ও সেনা স্থপনায় হামলার ঘটনার পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯