বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে: ব্যারিস্টার পার্থ

নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে: ব্যারিস্টার পার্থ

অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর আসতে পারে পশ্চিমাদের নিষেধাজ্ঞা,হতে পারে নতুন আরেকটি নির্বাচন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন তরুণ এ রাজনীতিবিদ।

ব্যারিস্টার পার্থ বলেন, সরকারের মাথায় এটা চিন্তা আছে যে, তারা এ ধরণের বানোয়াট অবস্থায় নির্বাচন করলে বৈশ্বিকভাবে কী কী চাপ আসতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওপর পশ্চিমাদের স্যাংশন, ইমবার্গো আসতে পারে এটা মাথায় আছে এবং এটা নিয়ে চিন্তায় আছে সরকার।

বৈশ্বিক চাপগুলো সরকার নিতে পারবে কিনা, সরকারের হাতে অপশন আছে কিনা এগুলো নিয়ে ভাবছে। যদি না নিতে পারে, তাহলে আবার সংলাপ করে পুনরায় নির্বাচনে যেতে পারে সরকার। চলমান আন্দোলনে নেতৃত্ব সংকট আছে কিনা?জবাবে পার্থ বলেন, চলমান আন্দোলনে নেতৃত্ব সংকট নেই।

নির্বাচন প্রতিহতের সক্ষমতা রয়েছে বিএনপির। ইচ্ছা করলে বিএনপি এই নির্বাচনে বাধা দিতে পারে। বিএনপি তার স্ট্র্যাজিতে চলছে। তারা প্রতিবাদের জায়গাটা ধরে রেখেছে। তারা যদি সিরিয়াসলি আবার মাঠে নামে, তাহলে আমার বিশ্বাস যে স্বাভাবিকভাবে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯