বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নৌকার মাঝি হতে মুখোমুখি ননদ-ভাবী!

নৌকার মাঝি হতে মুখোমুখি ননদ-ভাবী!

অনুসন্ধান ডেস্ক:: মিসেস আফরুজা রাবী (বামে) ও সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি (ডানে) । গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে লড়াইয়ে নেমেছেন ননদ-ভাবি। তারা হলেন- দুর্বত্তদের গুলিতে নিহত এ আসনের প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা রাবী এবং লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি। তারা দুজনই দলের মনোনয়ন-প্রত্যাশী হওয়ায় নেতাকর্মীরাসহ স্বজনরা বিভক্ত হয়ে পড়েছেন।

উক্ত (সুন্দরগঞ্জ) আসনে ননদ-ভাবী ছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আরও ৮ জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এখন নৌকার অপেক্ষায় রয়েছেন ননদ-ভাবিসহ ১০ মনোনয়ন-প্রত্যাশী। কে পাচ্ছেন নৌকা, এনিয়ে এলাকায় জল্পনা-কল্পনার শেষ নেই।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে এবার নৌকার বৈঠা ধরতে ১০ জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা হলেন- সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বোন মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফুল ইসলাম রঞ্জু, উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী মোস্তফা মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতারুজ্জামান আকন্দ শাকিল, জেলা পরিষদ সদস্য মো. এমদাদুল হক নাদিম এবং মো. মতিউর রহমান সালু।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। তুলনামুলকভাবে নারী ভোটারের সংখ্যা বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯