বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ছারছীনা সংবাদদাতা :: আমীরে হিযবুল্লাহ ছারছীনার পীর ছাহেব আরহাজ্ব হযরত মাওলানা মাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- রসুল প্রেম ঈমানের পূর্বশর্ত। প্রিয় নবী (স.) বলেছেন- যে আমার সুন্নাহ্কে ভালবাসবে সে যেন আমাকে ভালবাসলো। আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুন্নাতকে বাদ দিয়ে কেই কামিলে মুমিন তথা পরিপূর্ণ বিশ্বাসী হতে পারবে না। সুন্নাতের অনুসরণ ছাড়া নবীর শাফায়াত লাভ করা যাবে না এবং আশেকে রাসুল হওয়া যাবে না। খাঁটি উম্মত বলে নিজেকে পরিচয় দেওয়াও যাবে না। যারা বলে সুন্নাতের আমল ছাড়াই নবীর মহব্বত অর্জন করা যাবে তারা ভুল ব্যাখ্যা দিয়ে সরলমনা মানুষকে ঈমান হারা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের থেকে আমারদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন ছারছীনা দরবার সুন্নাতে নববীর উপর প্রতিষ্ঠিত একটি হক দরবার। সুন্নাতের আমল করার কারণেই এ দরবার আজও স্বমহীমায় প্রতিষ্ঠিত আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ্।
তিনি সকলকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে সুন্নাতের আমল করার পাশাপাশি অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করার আহ্বান জানান।
গতকাল বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুর¯’ খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
এাহফিলে অন্যান্যেও মধ্যে আলোচনা করেন- মাও: রুহুল আমিন সালেহী, মাও: মাহমুদুম মনির হামীম, মাও: আ.জ.ম অহিদুল আলম, মাও: আবদুল গফ্ফার কাসেমী ও মাও: আ.জ.ম ওবায়দুল্লাহ্ প্রমূখ।