বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই সন্তানকে বিক্রি করে নেশা করলেন বাবা-মা

দুই সন্তানকে বিক্রি করে নেশা করলেন বাবা-মা

অনুসন্ধান ডেস্ক:: ভারতের মুম্বাইতে এক দম্পতির বিরুদ্ধে তাদের দুই সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এনিয়ে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আজ শুক্রবার আন্ধ্রেরি থেকে দম্পতির মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, নেশার টাকা জোগাড় করতে ওই দম্পতি তাদের সন্তান বিক্রি করেন। এক সন্তানকে উদ্ধার করা হলেও তাদের দুই বছরের আরেক শিশুকে উদ্ধারের অভিযান চলছে। গ্রেপ্তারকৃত ওই দম্পতি হচ্ছেন, সাব্বির এবং সানিয়া খান। এ ছাড়া শাকিল মাকরানি নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঊষা রাথোর নামে আরেকজন- যিনি শিশু বিক্রির টাকায় কমিশন নিয়েছেন তাকেও আটক করেছেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এক বিবৃতিতে বলেছে, ‘মাদকাসক্ত দম্পতি আন্ধ্রেরিতে টাকার জন্য তাদের দুই সন্তানকে বিক্রি করেছেন। এই ঘটনা যখন ওই দম্পতি পরিবার জানতে পারে তখন এ ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ ওই দম্পতি ও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত দম্পতি তাদের দুই বছরের ছেলেকে ৬০ হাজার রুপি এবং এক মাসের মেয়েকে ১৪ হাজার রুপিতে বিক্রি করেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা মাদক ছাড়া থাকতে পারতো না। ওই সময় তাদের সঙ্গে যোগাযোগ করেন ঊষা। এই দম্পতি তাদের ছেলেকে এক লোকের কাছে ৬০ হাজার রুপিতে বিক্রি করেন। এই ব্যক্রির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। সম্প্রতি ওই দম্পতির ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তারা তাকে শাকিলের কাছে গত মাসে ১৪ হাজার টাকায় বিক্রি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯