বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

বরিশালে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আরও দুদিন অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী রবি ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ পালন করবে তারা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

রিজভী বলেন, বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

এদিকে বিএনপির পাশাপাশি আগামী ২৬ ও ২৭ নভেম্বর ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেয় তারা।

এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। তারপর ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ পালন করা হয়। পরে শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার চতুর্থ দফায় অবরোধের ডাক দেয় বিএনপি।

১৪ নভেম্বর চতুর্থ দফার কর্মসূচি শেষে ১৫ নভেম্বর থেকে দুই দিনের জন্য পঞ্চম দফায় অবরোধ পালনে করে বিএনপি। ১৯ নভেম্বর থেকে দুই দিনের হরতাল কর্মসূচি পালন করে দলটি। এরপর যষ্ঠ দফায় দুইদিন অবরোধ কর্মসূচি ডাকে বিএনপি, যা শেষ হচ্ছে শুক্রবার সকাল ৬টায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯