মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঠালিয়ায় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য পৃথক সার্ভিস ডেস্ক উদ্ধোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে কাঠালিয়া থানায় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য পৃথক সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়সহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।