বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সদর আসনে আ’লীগের মনোনয়ন সংগ্রহ করলেন নানক

বরিশাল সদর আসনে আ’লীগের মনোনয়ন সংগ্রহ করলেন নানক

অনুসন্ধান ডেস্ক::: বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক। সোমবার তিনি তার প্রতিনিধির মাধ্যমে বরিশাল সদর ৫ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করান। বিষয়টি  নিশ্চিত করেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার।

এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানী ঢাকা-১৩ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তিনি বিগত সময়ে ওই আসনের এমপিও ছিলেন। দাপুটে এই রাজনীতিবিদ এবার ঢাকার পাশাপাশি তার গ্রামের বাড়ি বরিশাল থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

যদিও বরিশাল সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে ইতিমধ্যে বর্তমান এমপি জাহিদ ফারুক শামীম, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকিরসহ অন্তত অর্ধডজন রাজনৈতিক মনোনয়ন ফর্ম তুলেছেন, তাদের কেউ কেউ তা ফিলাপ করে আবার জমাও করেছেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, বরিশাল এবং রাজধানীর দুটি আসনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ থেকে জাহাঙ্গীর কবির নানক মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে তাকে ঢাকা বা বরিশালের একটি আসনে অংশগ্রহণের সবুজ সংকতে পেতে পারেন। সেক্ষেত্রে তিনি ঢাকা-১৩ আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

তবে ইতিপূর্বে একাধিকবার এমনও খবর ছড়িয়েছিল যে হেভিওয়েট আওয়ামী লীগ নেতা নানক বরিশালের রাজনীতিতে যুক্ত হচ্ছেন। এবং তিনিই বরিশাল সদর ৫ আসনে নৌকার প্রার্থী হবেন। এনিয়ে তখন পত্র-পত্রিকায় শিরোনাম হয়। কিন্তু নানক বরিশালে এসে রাজনীতিতে শুরু না করলেও ভেতরে ভেতরে স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলেন।

এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সবুজ সংকেত পেয়েই নানক বরিশাল সদর আসনের মনোনয়ন তুলেছেন। পাশাপাশি ঢাকা-১৩ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। নানক ঘনিষ্ট একটি সূত্র জানায়, পছন্দের দুটি আসনের একটিতে নানককে প্রার্থী হিসেবে রাখতে পারে আওয়ামী লীগ। অবশ্য এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা শেখ হাসিনার হাতে। এখন প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত দেন সেটাই দেখার অধির আগ্রহে আছেন আপদামস্তক রাজনৈতিক জাহাঙ্গীর কবির নানক।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯