মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিসি ক্যামেরা বন্ধ করে থানা থেকে মদ চুরি পুলিশের

সিসি ক্যামেরা বন্ধ করে থানা থেকে মদ চুরি পুলিশের

অনুসন্ধান ডেস্ক: মোট ৪৮২ বোতল মদ জব্দ করে থানায় রাখা হয়েছিল। এর মধ্যে ১২৫টি মদের বোতল চুরির করার অভিযোগ উঠল থানারই এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং চার কনস্টেবলদের বিরুদ্ধে। থানার সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তারা এসব মদের বোতল সরিয়ে নেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুজরাতের মহিসাগর জেলার। এক পাচারকারী থেকে ৭৫টি পাখা এবং ৪৮২ বোতল মদ জব্দ করে পুলিশ, আর তা রাখা ছিল বাকোর থানায়।

ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পিএস ভালবি জানান, জব্দ করা মালামাল যেখানে রাখার কথা ছিল, সেই স্থানটি আগে থেকেই ভর্তি হয়ে গিয়েছিল। তাই খালি থাকা নারীদের লকআপে তা রাখা হয়েছিল। সম্প্রতি লকআপ পরিষ্কার করতে গিয়ে দেখা যায় কয়েকটি ভাঙা বোতল পড়ে আছে। তাতেই পুলিশের সন্দেহ হয়।

ডিএসপি বলেন, তদন্তের মাধ্যমে জানা যায়, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের নেতৃত্বে ওই মদ চুরির পরিকল্পনা হয়েছিল। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তারা পাঁচ জন মিলে বোতল সরান। এ সময় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় থানার সিসিটিভি ক্যামেরা। এ ঘটনায় থানার বাইরের একজনও জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তিনি পলাতক। অপরদিকে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং চার কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯