বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতিমন্ত্রীর বাসায় বিএনপির নেতাদের ভূরিভোজ

প্রতিমন্ত্রীর বাসায় বিএনপির নেতাদের ভূরিভোজ

অনুসন্ধান ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির দুই শীর্ষ নেতাসহ অন্তত ৮ জন বিএনপি সমর্থক আইনজীবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে ভোজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ছবি ভাইরাল হয়েছে।

রোববার (১২ নভেম্বর) রাতে তার নিজ বাড়িতে ওই মতবিনিময় সভায় সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু ও সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলী আজগরসহ বিএনপিপন্থী ৭-৮ জন আইনজীবী অংশ নেন। বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে জেলার রাজনৈতিক অঙ্গনে।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে ভুরিভোজ করছেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টুসহ শীর্ষ নেতারা। এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, ঘটনার রাতেই ছবিগুলো আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যে তারা নেতৃত্ব স্থানে থেকে চলমান আন্দোলনে সম্পৃক্ত না হয়ে আওয়ামী লীগের মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সেখানে গেছেন। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আমরা অতিসত্বর তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করব।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিএনপি যখন মাঠে লড়াই সংগ্রাম করছে। বিএনপি নেতাকর্মীরা যখন ঘরবাড়ি ছেড়ে বনেজঙ্গলে বাস করছে। তখন এসব কতিপয় বিতর্কিত ব্যক্তিদের কারণে মাঠপর্যায়ের কর্মীদের মনোবল নষ্ট হচ্ছে। নেতাকর্মীরা যখন মিথ্যা মামলায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ঠিক তখন প্রতিমন্ত্রীর সঙ্গে একটেবিলে বসে ভূরিভোজ মেতে উঠে দলের সঙ্গে বেঈমানি করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯