বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুলাদী বন্দরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ

মুলাদী বন্দরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ

মুলাদী প্রতিনিধি :: মুলাদী বন্দরে মোল্লা টেলিকমে দুর্ধর্ষ চুরির তিন দিনেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে নি পুলিশ।

১৫ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মুলাদী বন্দরের সদর রোডে বাদামতলা মসজিদ সংলগ্ন মোল্লার টেলিকমে দুর্ধর্ষ চুরি করে। পরদিন রবিবার দোকান মালিক মোসলেম উদ্দীন মোল্লা বিষয়টি মুলাদী থানা পুলিশকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানালেও পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। মোসলেম মোল্লা জানান শনিবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান এবং রবিবার সকালে এসে দোকান খুলে এলোমেলো অবস্থা দেখতে পান। দুর্বৃত্তরা দোকানের চালা কেটে ভিতরে প্রবেশ করে দোকানের ভিভো, অপপো, স্যামসাংসহ বিভিন্ন ব্রান্ডের ২৭টি এনড্রয়েড মোবাইল, নোকিয়াসহ বিভিন্ন কোম্পানির ২০টি বাটন মোবাইল, ৩২টি মেমরি কার্ড, ১০টি পেনড্রাইভ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে।

বিষয়টি মুলাদী থানায় অবহিত করলে পুলিশ রবিবার সকাল ৯টার দিকে ঘটনা স্থল পরিদর্শন করেন। কিন্তু ঘটনার তিনদিন অতিবাহিত হলেও পুলিশ চোর কিংবা চুরির রহস্য উদ্ঘাটন করতে না পারায় মুলাদী বন্দরের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান দোকানে চুরির ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯