বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে ঘুমাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে ঘুমাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

অনুসন্ধান ডেস্ক:: একদফা দাবি আদায়ে চলছে বিএনপির আন্দোলন কর্মসূচি। থেমে নেই পুলিশের ধরপাকড় অভিযান। চলছে বাড়ি বাড়ি তল্লাশি। তাই গ্রেফতার এড়াতেই ঝিনাইদহের কালীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা রাত হলেই দল বেঁধে কাথাবালিশ, মশারি ও টর্চলাইটসহ বেরিয়ে পড়ছেন বাড়ির পাশের মাঠে অথবা ছোট জঙ্গলে। সম্প্রতি এমনই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

থানাসূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর কালীগঞ্জ থানায় ৪টি নাশকতার মামলা হয়েছে। এর মধ্যে ৩টি মামলা পুলিশ বাদী ও অন্যটির বাদী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান। ৪টি মামলায় ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পুলিশ একের পর এক গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এসব মামলার কারণে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী বাড়িছাড়া রয়েছেন। নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে বাবাকে আটক ও নারীদের অকথ্য ভাষায় গালাগাল করছে পুলিশ। বাড়িতে ঢুকে ভাঙচুর করার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু জানান, প্রতিদিন রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি ও নারীদের অকথ্য ভাষায় গালাগাল করছে পুলিশ। গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না। গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ বা জঙ্গলে আশ্রয় নিয়েছেন।

এ ব্যাপারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, পুলিশ গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। বাড়িতে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। নেতাকর্মীদের স্ত্রী-মায়েদের অকথ্য ভাষায় গালাগাল করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকায় পুলিশ অবতীর্ন হয়েছে।

এসব করে বিএনপির নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা রাজপথে থাকবেন। কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত। শহরের বিভিন্ন স্থানে পুলিশ টহল দিচ্ছে। এ পর্যন্ত ৪টি মামলায় প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯