বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩১ ভিনদেশি পর্যটক নিয়ে বরিশালে এসেছে ভারতের প্রমোদতরী

৩১ ভিনদেশি পর্যটক নিয়ে বরিশালে এসেছে ভারতের প্রমোদতরী

অনুসন্ধান ডেস্ক:: নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ডের ৩১ জন পর্যটক নিয়ে দুই দিনের সফরে বরিশাল এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো। গতকাল বুধবার (১ নভেম্বর) দুপুরে বরিশাল নৌ-বন্দরসংলগ্ন স্টীমার ঘাটে নোঙর করে প্রমোদতরীটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের যুগ্ম পরিচালক মো. সেলিম জানান, ভারতীয় প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো বুধবার দুপুর ১টায় বরিশাল স্টিমারঘাটে নোঙর করে। এতে অস্ট্রেলিয়ার ১২ জন, যুক্তরাষ্ট্রের চারজন, যুক্তরাজ্যের আটজন, কানাডার চারজন, সুইজারল্যান্ডের দুজন ও আয়ারল্যান্ডের একজন পর্যটক রয়েছে। এছাড়াও ভারতের ২১ জন ক্রু রয়েছে প্রমোদতরীটিতে।

মো. সেলিম আরও জানান, পর্যটকরা আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠিতে ভাসমান বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে দুপুর ১২টার দিকে বরিশাল ফিরে স্টিমার ঘাট ত্যাগ করবেন। এর আগে বুধবার বিকেলে তারা বরিশাল নগরীর শত বছরের পুরোনো অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সন্ধ্যায় প্রমোদতরীতে ফিরে আসেন। তাদের পরবর্তী গন্তব্যস্থল চাঁদপুর। নগরীর অক্সফোর্ড মিশন গির্জার ফাদার জন এসপিডি জানান, বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৩১ জন পর্যটক এসেছিলেন। এরা সবাই বয়স্ক। অবসর সময় কাটাতে তারা দেশ-বিদেশ ঘুরে বেড়ান। তারা গির্জা পরিদর্শন করে খুশি হয়েছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯