বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সংঘাত-সহিংসতা রোধে বরিশালে বিজিবি মোতায়েন

সংঘাত-সহিংসতা রোধে বরিশালে বিজিবি মোতায়েন

অনুসন্ধান ডেস্ক::: বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১২টার পর থেকে বিজিবি সদস্যরা নগরীসহ মহাসড়কে টহল কার্যক্রম শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার অংশ হিসেবে বরিশালে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, বিজিবি সদস্যরা অবরোধের সময় দেশের সবগুলো মহাসড়কে টহল দিবেন।

পাশাপাশি মানুষের চলাচল বা পণ্যবাহী পরিবহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে দিকটাতে লক্ষ্য রাখছেন তারা। সেই সঙ্গে বিশৃঙ্খলা প্রতিরোধ, গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি বা আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেসব বিষয়ে কাজ করবে বিজিবি।

এর আগে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার ভোর থেকে। দুটি রাজনৈতিক দলের এ কর্মসূচি ঘিরে বরিশালে আগে থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব সদস্যরা। তারা নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করেছে।

তাছাড়া সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে মহানগর জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজন জামায়াত এবং ৬ জন বিএনপির নেতাকর্মী।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯