বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পল্টন মোড়ের দুইদিকে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল, সতর্ক অবস্থানে পুলিশ

পল্টন মোড়ের দুইদিকে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল, সতর্ক অবস্থানে পুলিশ

অনুসন্ধান ডেস্ক: পল্টন মোড়ের দুইদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মিছিল চলছে। বঙ্গবন্ধু এভিনিউ থেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে পল্টন মোড়ে মিছিল করছে আওয়ামী লীগ। অন্যদিকে নয়াপল্টন থেকে বিজয়নগর পানির ট্যাংক হয়ে পল্টন মোড়ে মিছিল করছে বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর পল্টন মোড়ে দুই দলের মিছিলের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শতাধিক পুলিশ ও আনসার সদস্য পল্টন মোড় নিয়ন্ত্রণে রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, তারা কোনো অবস্থাতেই ঢাকার রাজপথে সংঘাত তৈরি করতে দেবেন না। পুরো এলাকা দখল রাখবেন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলেন, নয়াপল্টন থেকে পল্টন পর্যন্ত অংশে বারবার মিছিলে প্রদক্ষিণ করছে।

দুই পক্ষই মোটা লাঠিতে দলীয় ও জাতীয় পতাকা বেঁধে নিয়ে মিছিল করছে। এদিকে দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।

এছাড়া অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছিল জামায়াতে ইসলামী। তবে শাপলা চত্বরের পরিবর্তে আরামবাগ মোড়ে সমাবেশ করবে জামায়াত। শাপলা চত্বরে পুলিশ সমাবেশের অনুমতি না দেওয়ায় তারা পাশের ওই এলাকায় কর্মসূচি আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯