মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজায় বৃহত্তম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০

গাজায় বৃহত্তম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর। আহত হয়েছেন আরও ২৭ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা ইউনিটের বরাতে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রোববার (২২ অক্টোবর) গভীর রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান থেকে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। বোমায় কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়। গুঁড়িয়ে যাওয়া একটি ভবনের নিচ থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়। গাজায় উপত্যকায় আটটি শরণার্থী শিবির রয়েছে। এরমধ্যে জাবালিয়া শিবিরটি সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোববার গভীর রাতে শিবিরটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে অনেক হতাহত হয়েছেন। আহত ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি। ’

হামাস-ইসরায়েল সংঘাত ১৬ দিন পেরিয়ে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আকাশ, স্থল ও জল তিন পথেই ব্যাপক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯