মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জমকালো আয়োজনে ডিভোর্সি মেয়েকে বাড়িতে নিয়ে এলেন বাবা

জমকালো আয়োজনে ডিভোর্সি মেয়েকে বাড়িতে নিয়ে এলেন বাবা

অনুসন্ধান ডেস্ক:::জমকালো অনুষ্ঠান করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা। সেই তিনিই আবার শোভাযাত্রা করে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলেন। সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের রাঁচীতে এমনই একটা ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বছরখানেক আগে প্রেম গুপ্ত নামের এক ব্যক্তি তার মেয়ে সাক্ষীকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার শচীন কুমারের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যে তার মেয়ের ওপর মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বিষয়টি প্রথমে বাবাকে জানাননি সাক্ষী। কিন্তু ক্রমে সেই অত্যাচার বাড়তে থাকে।

একপর্যায়ে বিষয়টি বাবাকে জানান সাক্ষী। শুধু তাই-ই নয়, নিজেও বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। কিন্তু তাতেও অত্যাচারের মাত্রা কমেনি। শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেয়ের সিদ্ধান্তে রাজি হন বাবা প্রেম গুপ্তও। প্রেম গুপ্ত বলেন, বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেন। কিন্তু স্বামী এবং শ্বশুরবাড়ির পরিবেশ যদি খারাপ হয়, যদি মেয়ের ওপর দিনের পর দিন অত্যাচার করা হয়, তা হলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার মানে নেই।

মেয়ে যদি সম্মান না পায়, তা হলে তাকে বাবার বাড়িতে ফিরিয়ে আনা উচিত।কথামতো মেয়ে সাক্ষীকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন প্রেম গুপ্ত। শুধু তাই-ই নয়, যেভাবে জমকালো আয়োজনে মেয়েকে বিদায় দিয়েছিলেন, ঠিক সে ভাবেই মেয়েকে বাড়িতে নিয়ে যান প্রেম। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রতিবেশীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯