বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহ, ভ্রাম্যমান আদালতে যুবককে আর্থিক জরিমানা

ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহ, ভ্রাম্যমান আদালতে যুবককে আর্থিক জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের দায়ে পুলিশের কাছে আটক হওয়া যুবককে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমান আদালতে বিপ্লব হোসেন (সানি) নামের ঐ যুবককে নকল সরবারাহ করার দায়ে আর্থিক ২৫ হাজার টাকা জরিমানা করেন। নকল সরবারাহের দায়ে আটক হওয়া বিপ্লব হোসেন (সানি) নলছিটির সদরের বেল্লাল মাঝির ছেলে।

এ বিষয় নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, আজ রোববার এসএসসি পরীক্ষা চলাকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড দেয়। আদালত যুবককে ২৫ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে এক মাস কারাভোগের আদেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯