শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশের হাট: টর্চের আলোতে চলে কেনা-বেচা

বরিশালে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশের হাট: টর্চের আলোতে চলে কেনা-বেচা

অনুসন্ধান ডেস্ক:: সারা দেশে ইলিশ ধরার ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যেই বরিশালের মুলাদীতে টর্চের আলোতে বিক্রি করা হচ্ছে ইলিশ। উপজেলার জয়ন্তী নদীর তীরবর্তী ভেদুরিয়া, বেপারীর হাট, সীমান্তবর্তী হিজলার আবুপুর এলাকায় রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন জেলেরা। কম দামের আশায় সাধারণ মানুষও ইলিশ কিনতে আসছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভেদুরিয়া ও হিজলার আবুপুর এলাকায় ইলিশের হাট দেখা গেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব হাটে ইলিশ বেচাকেনা চলে বলে জানান স্থানীয়রা।

উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলছেন, জেল, জরিমানা দিয়েও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। গত ২ অক্টোবর থেকে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ ধরছেন। কেউ কেউ ফ্রিজে ইলিশ সংরক্ষণ করছেন। যেসব জেলেদের সংরক্ষণের ব্যবস্থা নেই তাঁরা রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন।

ভেদুরিয়া গ্রামের আব্দুল মান্নান জানান, প্রতিদিনই ভেদুরিয়া ও আবুপুর খেয়াঘাটে ইলিশের হাট বসে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলেরা ইলিশ বেচা-কেনা করেন। কম দামের আশায় সাধারণ মানুষ এসব জায়গায় ইলিশ কিনতে আসেন। মাঝে মধ্যে পুলিশ ও প্রশাসন আসলে দালালদের মাধ্যমে আগেই খবর পেয়ে দ্রুত গাঁ ঢাকা দেন জেলেরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, প্রতিদিন আড়িয়ারখা ও জয়ন্তী নদীতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ১৫ জেলেকে জেল এবং বেশ কিছু জেলেকে জরিমানা করা হয়েছে। এরপরও জেলেরা আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের চেষ্টা করছেন। জেলেদের থামাতে থানা ও নৌ-পুলিশের সহায়তায় নদীতে অভিযান বাড়ানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯