বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিতি :: চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ফের ঝালকাঠি উপজেলা মাছের ঘের ও গাছের বাগানে তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রায় চার ঘন্টার তান্ডবে নতুন পুরান ২০১টি কলা গাছ ও আমরা গাছ এবং পুকুর পাড়ের মাটি কেটে সাবার করে দেয় সন্ত্রাসীরা।
এতে ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে বাগানের মালিক ফারুক হাওলাদার দাবী করেন।
শুক্রবার দিবাগত গভীর রাতে ঝালাকাঠি উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে গরঙ্গা এলাকায় প্রায় ১৮সতাশং জমিতে ঘের ও কলাগাছ আমরাগাছসহ বিভিন্ন প্রজাতির বাগান সৃজন করে ভোগদখলে আছে ক্রয় সূত্র ধরে জমির মালিক ফারুক হাওলাদার। ঘের ও বাগানের সৃজনের পর থেকে স্থানীয় ইউসুফের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল প্রায় সময় চাঁদা দাবি করত। চাঁদার টাকা না পেয়ে ক্ষুব্ধ হয় সন্ত্রাষীরা। এক পর্যায় শুক্রবার দিবাগত রাতে ১০-১২ জন সন্ত্রাসী সংঘবদ্ব হয়ে লম্বা দা, লাঠি, কিরিচ লোহার রড শাপাল, কোদাল দিয়ে ঘেরের মাটি কেটে নিচে নামিয়ে দেয় এবং ২০১টি কলাগাছ ও আমরাগাছ কেটে দেয় সন্ত্রাসীরা।
ক্ষতি গ্রস্থ ফারুক হাওলাদার বলেন, আমি বিদেশ থাকি বহু কষ্ট করি বাড়িতে থাকা কষ্ট হ”েছ বলে বাড়ির পাশের ১৮ সতাশং জমি একই এলাকার বাদশা মিয়ার কাছ থেকে ২০১৭ সালে ক্রয় করেছি।
তিনি আরো বলেন, আমার কাছে বিক্রয় আগে সন্ত্রাসী ইউসুফকে জমি দাতা ওই জমি বিক্রয় এর ব্যপারে বলেছেন সে তখন সে কিনেনি বরং এখন আমার কিনার কথা শুনে ইউসুফ বাহিনীর সন্ত্রাসীরা চাঁদা দাবি করেন। এর আগেও ইউসুফ বহু লোকের জমি দখল করতে গিয়ে মামলা খেয়েছে তার নামে চাদাবাজী মামলাসহ একাধীক মামলা আছে।
সে এলাকায় চাঁদাবাজ ও মামলাখোর ইউসুফ নামে পরিচিত। হাশেম আলি হাওলাদারের ছেলে বাদশা বলেন, আমার জমি বিক্রয় করার জন্য ওই এলাকার প্রতিটা লোকের ঘরে ঘরে ঘুড়েছি কেউ কিনতে চায়নি আমি বিপদগ্রস্থ হয়ে পরায় আমার জমি বিক্রয় করতে হয়েছে।
তিনি আরো বলেন, তখন ফরুক হাওলাদার যদি আমার জমি না কিনতো আমার বাচার উপায় ছিলো না।
ওই এলাকার সৈয়দ আফতার আলি মিয়া ছেলে সেকান্দার মিয়া (৪০) বলেন, বাদশা জমি বিক্রয় করার জন্য আমার কাছে বহুবার গেছে আমার টাকা ছিলনা বিদয় আমি কিনতে পরিনাই। তবে চাঁদাবাজ ইউসুফ বাহিনীর লোকেরা নিরীহ লোকের জমি বিক্রয়র কথা সুনলে প্রথমে ওই জমির মালিক তারা বলে দাবী করে বিভিন্ন ফেতনা তৈরি করে ক্রেতা-বিক্রতার কাছ থেকে চাঁদা দাবী করে এতে তারা বহু মামলা খেয়েছে।
সোবিজদ্দিন হাওলাদারের ছেলে রুস্তুম হাওলাদার বলেন, এলাকার নিরীহ মানুষগুলো চাঁদাবাজ সন্ত্রাসী ইউসুফবাহিনীর কাছে জিম্মি হয়ে আছে।
সে আরো বলেন, সন্ত্রাসী ইউসুফের নামে বহু মামলা আছে পুলিশ আসার আগেই সে যেনে যায় ইউসূফ বাড়ি থেকে সরার পরে পুলিশ বাড়িতে ঢুকে।
এলাকাবাসীরদাবী চাঁদাবাজ ও সন্ত্রাসী ইউসুফকে পুলিশ গ্রেফতার করে আইনিয় শাস্থি না দিলে এই ইউসুফের কাছে এলাকার মানুষ আরো বিপদগ্রস্থ হবে।
তারা আরো বলেন, এই চাঁদাবাজ ও সন্ত্রাসী ইউসুফকে এখনও যদি শাস্থির আওতায় নেয়া না হয় ভবিষতে ইউসুফ সন্ত্রাসীবাহিনী ভয়াবহ রুপ ধারন করবে।