মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বামী ঝগড়া না করায় বিচ্ছেদ চাইলেন স্ত্রী

স্বামী ঝগড়া না করায় বিচ্ছেদ চাইলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর বিচ্ছেদ চাওয়ার ঘটনা আজকাল হরহামেশাই ঘটছে। কিন্তু স্বামী ঝগড়া করেন না বলে স্ত্রীর বিচ্ছেদ চাওয়ার ঘটনা বিরল। কিন্তু শুনতে অবাক লাগলেও এমনটিই ঘটেছে ভারতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক নারী তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন। ওই নারীর অভিযোগ, ‌‘তার স্বামী তাকে অনেক ভালোবাসেন, সব মনোযোগ তার দিকে। এমনকি বিয়ের ১৮ মাস হয়ে গেলেও তার স্বামী একবারও ঝগড়া করেননি। ’

মুম্বাইভিত্তিক আইনজীবী তনয়া আপাচু কৌলের মাধ্যমে ২০২০ সালে ওই নারী বিচ্ছেদের আবেদনটি করেছিলেন। তনয়া বিবাহবিচ্ছেদের অনেক মামলা পরিচালনা করেছেন। সম্প্রতি তিনি বিচ্ছেদের আবেদনের কী কী কারণ থাকতে পারে, তার একটি তালিকা তৈরি করেছেন। যা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

ইনস্টাগ্রামে আইনজীবীর ওই রিলে এক লাখের বেশি লাইক পড়েছে। ভিউ হয়েছে ১৬ লাখের বেশি। তার ওই রিলে অনেকেই অনেক মন্তব্য করেছেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘বিবাহপূর্ব কাউন্সেলিং বাধ্যতামূলক করা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘লক্ষ্য করুন, কী কারণে পুরুষেরা বিবাহবিচ্ছেদের চাইছেন। কারণ, স্ত্রীরা তাদের মান্য করেন না।’ আরেকজন লিখেছেন, ‘বিয়ে করাই বন্ধ করা উচিত।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯