শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিশ্ব রেকর্ড করা সেই ডরোথী হফনার মারা গেলেন

বিশ্ব রেকর্ড করা সেই ডরোথী হফনার মারা গেলেন

বিশ্ব রেকর্ড করা সেই ডরোথী হফনার মারা গেলেন
বিশ্ব রেকর্ড করা সেই ডরোথী হফনার মারা গেলেন

অনুসন্ধান ২৪ >> মাত্র এক সপ্তাহ আগে স্কাই ডাইভ দিয়েছিলেন প্রায় সাড়ে ১৩ হাজার ফুট (৪১১৪ মিটার) উঁচু থেকে। নাম লিখিয়েছিলেন গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। রোববার (৮ অক্টোবর) রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় ১০৪ বছর বয়সী এই দুঃসাহসিক নারীর।

জো কন্যান্ট নামে ডরোথির এক ঘনিষ্ঠ বন্ধু জানান, সোমবার সকালে ব্রুকডেল লেক ভিউ সিনিয়র কমিউনিটিতে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে। ঘুমের মধ্যেই ডরোথির মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন তারা।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ডরোথীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে স্কাই ডাইভ শিকাগো ও যুক্তরাষ্ট্র প্যারাসুট অ্যাসসিয়েশন।

ডরোথী একজন প্রাণবন্ত নারী ছিলেন। তিনি সব সময় নতুন নতুন অভিজ্ঞতা নিতে চাইতেন। স্কাই ডাইভিং এর মতো দুঃসাহসিক অভিজ্ঞতা নিতে তিনি প্রায় ১৩ হাজার ফুট উঁচু থেকে লাফিয়ে পড়েছিলেন।

ডরোথী সব সময় আনন্দ করে সময় কাটাতেন। তিনি কখনো কোন অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতেন না। এমনকি বিকালে তিনি ঘুমাতেনও না। বয়স যার কাছে ছিল একটি সংখ্যা মাত্র সেই উচ্ছল নারী এত তাড়াতাড়ি পরপারে চলে যাবেন এটি প্রত্যাশিত ছিল না বলে জানান তার বৃদ্ধাশ্রমের এক নার্স। তাঁর মৃত্যুতে পুরো বৃদ্ধাশ্রম শোকার্ত বলে তিনি।

১৯১৮ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন ডরোথী। ছোটবেলা থেকেই ভীষণ সাহসী ছিলেন তিনি। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তিনি প্রথম ১০ হাজার ফুট থেকে স্কাইডাইভ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর গত ১ লা অক্টোবর ১০৪ বছর বয়সে সাড়ে ১৩ হাজার ফুট উঁচু থেকে দ্বিতীয়বার লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন।

প্রতিবেদন- ইউএসএ টুডে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯