বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক (ভান্ডারিয়া) :: পিরোজপুরের ভান্ডারিয়ায় সৈয়দ আফজাল হোসেন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরীবদেরজন্য গৃহ নির্মান কাজ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রমে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অসহায় আলেয়া বেগমের টিনশেড বিল্ডিং নির্মানের মধ্যদিয়ে এ ঘর বিতরণ শুরু করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আফজাল হোসেন, আঃ মালেক মাষ্টার, ব্যবসায়ী জাফর খলিফা, জেপি নেতা আলমগীর মাঝি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন মৃধা প্রমূখ। কল্যাণ ট্রাস্টের সৈয়দ আফজাল হোসেন জানান, তার ছেলে মো. সোহেল রানা অসহায় মানুষের সহায়তারজন্য সৈয়দ আফজাল হোসেন কল্যাণ ট্রাস্টটি প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে এ ট্রাষ্টের মাধ্যমে এলাকার আরও অসহায় মানুষকে গৃহ নির্মান করে দেয়া হবে। ইতিপূবে এ ট্রাষ্টের মাধ্যমে এলাকার কয়েক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়