মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৬

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। নিহতরা ভেনেজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী বলে জানিয়েছে ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা।

তারা জানিয়েছে, বাসটি ওক্সাকা-পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে। দুর্ঘটনার বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে মেক্সিকো দিয়ে ব্যাপক হারে অভিবাসনপ্রত্যাশী আসছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করছেন। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না, চাপ বাড়ছেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯