বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ২ পুলিশ ক্লোজড

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ২ পুলিশ ক্লোজড

অনুসন্ধান ডেস্ক:: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা-পুলিশের হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাঁদের সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পীনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই আদেশে প্রশাসনিক কারণে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই দুই পুলিশ সদস্য হলেন চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী এবং এ টি এম সোহেল রানা।

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু গত মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার নিজ বাসা থেকে দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান সাদা পোশাকের দুই পুলিশ সদস্য। রাত ১২টার দিকে থানা হেফাজতেই অসুস্থ হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা শুরু থেকে অভিযোগ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কোনো মামলার ওয়ারেন্ট দেখানো ছাড়াই চান্দগাঁও থানার এএসআই ইউসুফ আলী ও এএসআই সোহেল রানা দুদকের ওই সাবেক কর্মকর্তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। মৃত মোহাম্মদ শহীদুল্লার ছেলের অভিযোগ, আটক করার সময় ওই দুই পুলিশ সদস্য তাঁর বাবাকে টানাহেঁচড়া করেছিল। তাঁর শার্টের কলার চেপে ধরেছিল। অভিযোগ রয়েছে, চট্টগ্রামে গৃহকর্মীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে যে মামলায় দুদকের ওই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তা সাজানো মামলা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯