বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশের বারোটা বেজে গেছে: চরমোনাই পীর

দেশের বারোটা বেজে গেছে: চরমোনাই পীর

অনুসন্ধান ডেস্ক:: ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছি। শেখ হাসিনা বলেছেন নির্বাচনে আসেন, সুষ্ঠু নির্বাচন করব। কিন্তু দিনের ভোট রাতের বাক্সে ভরে অবৈধ নির্বাচন করা হয়েছে।

একজন প্রধানমন্ত্রী এমন মিথ্যাচার করেছেন। ২০২৪ সালের নির্বাচনও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর বোকা হবো না। যারা ক্ষমতায় রয়েছে, তাদের হস্তক্ষেপ ভেঙে চুরমার করে দেব।

সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়া এলাকার প্রধান সড়কে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহাম্মদ, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. নেসারউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কেএম বিল্লাল হোসেন প্রমুখ।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, এমন একটা নির্বাচন হতে হবে, যে নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আমেরিকাও তাই বলছে। অথচ আওয়ামী লীগ নেতারা বলছেন বিদেশীরা কেন হস্তক্ষেপ করছে। তিনি আরও বলেন, আজকে দেশের বারোটা বেঁজে গেছে। আমেরিকায় যদি গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায়। আর আমাদের যারা আমেরিকায় আছে, তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯