বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষণ করছে সরকার: রেজাউল করীম

মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষণ করছে সরকার: রেজাউল করীম

অনুসন্ধান ডেস্ক: : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে সরকার জাতিকে শোষণ করছে। জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সর্বত্র দলীয়করণ ও দুর্নীতির মহোৎসব চলছে। রোববার (১ অক্টোবর) দুপুরে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পির বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলে সরকার ধর্মহীনতার দিকে জাতিকে ঠেলে দিচ্ছে। সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, জীবন বাজী রেখে যারা দেশকে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদের আজ চোখে পানি। এ ব্যাপার সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। অনুষ্ঠানে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের ২০২৩-২০২৫ সেশনের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯