শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাষ্ট্রীয় ছুটির দিনে কলেজে পরীক্ষা গ্রহণ!

রাষ্ট্রীয় ছুটির দিনে কলেজে পরীক্ষা গ্রহণ!

অনুসন্ধান ডেস্ক: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় ছুটির দিনে বরিশালের আগৈলঝাড়ার একমাত্র সরকারি কলেজে একাধিক পরীক্ষা নেয়ার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মুসুল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে ওই প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় আয়োজন না করে এদিন একাধিক পরীক্ষা নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলা সদরের একমাত্র সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের।

ওই কলেজের শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকালে তাদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন দুপুরে এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভির্য পূর্ণ এইদিনে যেখানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে সেখানে কলেজ কর্তৃপক্ষর এহেন সিদ্ধান্তে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহণ এবং কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা হিসেবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার তারিখ বোর্ড কর্তৃক বাধ্যতামুলক নয়। তা সত্বেও বিশেষ এই মর্যাদাপূর্ণ দিনে কেন পরীক্ষা গ্রহণ করা হয়েছে তার কোনো সদূত্তর মিলছে না কলেজ কর্তৃপক্ষর কাছেও।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবরের মধ্যে এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষ গ্রহণের কথা থাকলেও কলেজের আভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষার বিষয়ে নেই কো্নো বাধ্যতামুলক তারিখের নির্দেশনা। রাষ্ট্রীয় ছুটিতে ধর্মীয় ভাবগাম্ভির্যপূর্ণ এইদিনে পরীক্ষা গ্রহণ করায় উপজেলার সর্বত্র বইছে সমালোচনার ও নিন্দার ঝড়।

এ বিষয়ে সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আলী আযমের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ করে বাংলা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা বলেন, অধ্যক্ষ মিটিংয়ে আছেন।

ঈদ-ই-মিলাদুন্নবী ও সরকারি ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়ে জানতে চাইলে প্রভাষক গোলাম মোস্তফা বলেন, পরীক্ষার বিষয়ে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যদিও এটা বোর্ড বা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। তবে ভবিষ্যতে তারিখের নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার সময়ে সরকারি ছুটির বিষয়ে তারা আরও শতর্ক হবেন বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন বলেন, আজকের বিশেষ এই দিনে এবং সরকারি ছুটির মধ্যে পরীক্ষা নেয়া ঠিক হয়নি। কেন পরীক্ষা নেয়া হয়েছে, সে বিষয়ে অধ্যক্ষর কাছে জানতে চাওয়া হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে রাষ্ট্রীয় ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়েকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯