রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইয়াবাসহ তরুণী আটক

ইয়াবাসহ তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার করমতলা এলাকা থেকে ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ শারুফা সিকদার ওরফে রাইসা (১৯) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

আটক রাইসা গাজীপুরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডের কামারগাঁও গ্রামের নাজিররের বাড়ির ভাড়াটিয়া। পূবাইল থানার এএসআই মো. হাফিজুর রহমান জানান, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ৪২নং ওয়ার্ডের করমতলা সাকিনস্থ করমতলা কমিউনিটি হাসপাতাল সংলগ্ন হানিফ জেরারেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৫শ’ টাকাসহ এক নারী মাদককারবারী আটক করা হয়েছে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯