বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আরও বাড়ানো হলো বিএনপির ঘোষিত কর্মসূচি

আরও বাড়ানো হলো বিএনপির ঘোষিত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত ১৫ দিনের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও তা আরও দুদিন বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি জানান, নতুন করে কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রয়োজনে কিছু কর্মসূচি যোগ হতে পারে।

এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ১৫ দিনের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি।

কর্মসূচির প্রথম দিন গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করে দলটি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ কর্মসূচি রয়েছে।

এছাড়া আগামী ২৩ সেপ্টেম্বর বৃহত্তর বরিশাল পটুয়াখালী রোডমার্চ; ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে দেশের সব জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ; ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার এবং আমীনবাজারে সমাবেশ; ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ; ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ; ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় মহিলা সমাবেশ; ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন।

১ অক্টোবর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলায় রোডমার্চ; ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ; ৩ অক্টোবর ফরিদপুর বিভাগের রোডমার্চ এবং সমাবেশ; ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন এবং ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করছি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করছে এটা কোনোভাবেই একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক নয়; বরং এর বিপক্ষে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত প্রহসন ও গ্রেপ্তার, মামলা এবং বাধার মুখেও আমরা একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তবে শেষ পরিণতি কী হবে না হবে, এটা নির্ভর করছে সরকারের ওপর। পাশাপাশি আমাদের আচরণও নির্ভর করবে সরকারের আচরণের ওপর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯