মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের প্রধানমন্ত্রী সুন্দরী প্রতিযোগিতা নিয়ে ক্ষেপেছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী সুন্দরী প্রতিযোগিতা নিয়ে ক্ষেপেছেন

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপে গত বৃহস্পতিবার ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ নামের একটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলেন পাকিস্তানের কয়েকশ তরুণী। সুন্দরী যাচাই-বাছাই শেষে সেরা সুন্দরী নির্বাচিত হন এরিকা রবিন (২৪) নামের এক তরুণী। বিভিন্ন ধাপ পার করে সেরা পাঁচজনকে নিয়ে মালদ্বীপে এটির চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয়। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

সেরা ‍সুন্দরী নির্বাচন হন এরিকা রবিন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়টি নিয়ে ক্ষেপেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার কাকারও। তিনি দেশটির গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন, কীভাবে পাকিস্তানের নাম ব্যবহার করে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে সেটি যেন খুঁজে বের করা হয়। এছাড়া ধর্মীয় নেতারাও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বছরের নভেম্বরে এল সালভাদরে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে তার। সেরা সুন্দরী নির্বাচিত হয়ে, এখন উল্টো বিপদে পড়ে গেছেন পাকিস্তানের করাচির এই তরুণী। পাকিস্তানের ভেতর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এছাড়া কাকার এই আয়োজনকে ‘লজ্জাজনক’ এবং ‘পাকিস্তানের নারীদের জন্য সম্মানহানিকর ও শোষণ’ বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এখন পর্যন্ত নিজেদের কোনো তরুণীকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে দেয়নি।

তীব্র সমালোচনা ও নিজের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাওয়ায় এরিকা রবিন জানিয়েছেন, তিনি নিজেই আর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন না। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে এ তরুণী জানিয়েছেন, প্রথম পাকিস্তানি হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করবেন, এ বিষয়টিকে তিনি দেশের জন্য অনেক বড় দায়িত্ব মনে করেছিলেন। কিন্তু এখন তিনি আর এতে অংশ নেবেন না।

সুন্দরী প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে আরও কয়েকশ তরুণীর মতো এতে নাম লেখান প্রফেশনাল মডেল এরিকা তিনি বলেছেন, ‘আমার দেশের সম্মানের ক্ষতি হবে এমন কোনো কিছু আমি করব না।’

এদিকে ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ এই সুন্দরী প্রতিযোগিতাটি আয়োজন করেছিল দুবাইভিত্তিক সংস্থা ইয়ুগেন গ্রুপ। গত মার্চে পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতার ঘোষণা দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে সংস্থাটি। তাদের এ বিজ্ঞাপন দেখে প্রফেশনাল মডেল এরিকাসহ কয়েকশ তরুণী এতে আবেদন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯