বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ত্রুটি কাটিয়ে আবারও উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ত্রুটি কাটিয়ে আবারও উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রযান্ত্রিক ত্রুটির কারনে তিনদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে। বর্তমানে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটির গত ১৪ সেপ্টম্বর বৃহস্পতিবার থেকে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।

টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়। উল্লেখ্য, উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৪সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটি চালু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯