বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ; তিনি দেশের উন্নয়ন করেছেন, গ্রামের উন্নয়ন করেছেন। আরও বেশি উন্নয়ন করতে হলে তাঁকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ আজ রোববার জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘তিনি দরিদ্র মানুষের বান্ধব। এ সরকারের আমলেই শিক্ষকেরা ডিজিটালাইজড ব্যবস্থায় শিক্ষা দিচ্ছেন। যে মানুষটা আমাদের এত কিছু দেয়, তার কাছ থেকে আমরা আরও কি কিছু নিব না? তিনি আবারও ক্ষমতায় আসলে আমাদের আরও অনেক কিছু দেবেন।’

তিনি আরও বলেন, ‘পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন টার্গেট মেডিকেল কলেজ করার। উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি চাইলে শেখ হাসিনার বিকল্প নাই।’ জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

পরে মন্ত্রী বেলুন উড়িয়ে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১১টি স্টল স্থান পেয়েছে। এর আগে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯